সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাব’র শোক

Shimul
0

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম (৯১) ইন্তেকাল করেছেন।( ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)


তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কক্সবাজারে সাংবাদিকতার অগ্রদূত এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব ।

এক শোক বার্তায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া মরহুমের আত্মার শান্তি, সদ্গতি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !