সংবাদকর্মী ইমরানকে হামলার ৪৮ ঘন্টা পার হলেও সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দের উদ্বেগ

Shimul
0

 

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপরে পরিষদ ভবনের সামনেই ন্যাক্কার জনকভাবে হামলার শিকার হন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৈনন্দিনের উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ।


এঘটনায় ওইদিন সন্ধ্যায় উখিয়া থানায় মামলা রেকর্ড হলেও ঘটনার ৪৮ ঘন্টায়ও জড়িত চিহ্নিত সন্ত্রাসী আকাশকে গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।


তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্বরোচিত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।


বিবৃতি দাতারা হলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর শাহরিয়ার, অর্থ সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ রাহাত, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য রফিক মাহমুদ, শরীফ আজাদ ও কালাম আজাদসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !